মালয়েশিয়ায় নতুন হাইকমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলামকে মালয়েশিয়ায় দেশের পরবর্তী হাইকমিশনার পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানায়, পেশাদার কূটনীতিক শহীদুল ইসলাম বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। সৌদি আরবের আগে তিনি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশনার ছিলেন। এ ছাড়া তিনি ব্রাসেলস, কলম্বো, আবুধাবি, রোম ও লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর ডিগ্রিধারী শহীদুল ইসলাম বিবাহিত ও দুই সন্তানের বাবা।