মালয়েশিয়ায় ফিরে গেলেন কোকোর স্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানকে নিয়ে মালয়েশিয়ায় ফিরে গেছেন। গতকাল সোমবার দুপুরে মালয়েশিয়া এয়ারলাইনসের একটি বিমানে তাঁরা মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রথম আলোকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। গত ২৯ জানুয়ারি কোকোর মরদেহের সঙ্গে তাঁর স্ত্রী ও দুই মেয়ে দেশে আসেন। মালয়েশিয়ার শিক্ষা-প্রতিষ্ঠানে অধ্যয়নরত জাহিয়া ও জাফিয়া। সেখানে পরীক্ষা থাকায় তাঁরা ফিরে গেছেন বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে।