মালয়েশিয়ায় বাস খাদে, ২ বাংলাদেশিসহ ৩৭ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার পাহাং রাজ্যের গেনটিং পাহাড়ি এলাকায় গত বুধবার যাত্রীবাহী একটি বাস রাস্তা থেকে খাদে পড়ে দুই বাংলাদেশিসহ অন্তত ৩৭ জন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে আরও চার বাংলাদেশিসহ ১৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
নিহত বাংলাদেশি নাগরিকদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাঁদের মধ্যে একজন কানাডার পাসপোর্টধারী। আহত বাংলাদেশিরা হলেন আলী হায়দার সৈয়দ হায়দার (৪৬), রওনক আরেফিন (১৪), রাশিদা ভূঁইয়া (৫০) ও রেজওয়ান আরেফিন (২৪)। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (বহিঃপ্রচার বিভাগ) এম শামীম আহসান ওই দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি নিহত ব্যক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি। ইউএনবি ও এএফপি।