মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা, আটক ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী গ্রামে গতকাল বুধবার অভিযান চালিয়ে ৪০ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁদের অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর চেষ্টা করা হচ্ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আকতার প্রথম আলোকে বলেন, দালালেরা মাথাপিছু ২০ থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়ে ৪০ ব্যক্তিকে কক্সবাজার শহরে নিয়ে আসে। এরপর তাঁদের বাসে করে উখিয়া নেওয়া হচ্ছিল। উখিয়া পৌঁছার আগে বালুখালীতে তাঁদের আটক করা হয়। তিনি বলেন, উখিয়া সমুদ্র উপকূল দিয়ে রাতে তাঁদের ট্রলারে বোঝাই করে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা ছিল। দালালদের ধরার চেষ্টা চলছে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাকরা গ্রামের আটক মো. সোহাগ (২৮) বলেন, মালয়েশিয়ায় ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দালালেরা ৩০ হাজার টাকা নিয়ে তাঁকে কক্সবাজার নিয়ে আসে।