মালয়েশিয়ায় লিফট ছিঁড়ে বাংলাদেশিসহ চার শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় নির্মাণাধীন সুউচ্চ একটি ভবনের লিফট ছিঁড়ে এক বাংলাদেশিসহ চার বিদেশি শ্রমিক নিহত হয়েছেন। নিহত অপর তিনজন ইন্দোনেশিয়ার নাগরিক। গতকাল সোমবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে পুত্রজায়ার প্রেসিঙ্কটে এ ঘটনা ঘটে। খবর বারনামার।

ইন্দোনেশিয়ার তিন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। পুত্রজায়া হাসপাতালে নেওয়ার পর স্থানীয় সময় বেলা তিনটার দিকে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। পুত্রজায়ার অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ডিএসপি জাইহায়রুল ইদরুস বলেন, বাংলাদেশি ওই শ্রমিকের বয়স ৪০ বছর। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তিরা সবাই লিফট অপারেটর ছিলেন। দেহসহ মাথায় প্রচণ্ড আঘাত লাগার কারণে তাঁদের মৃত্যু হয়েছে।

জাইহায়রুল বলেন, পুলিশ এ ঘটনায় অপমৃত্যুর মামলা করেছে এবং ঘটনাটি মালয়েশিয়ায় অবস্থিত ইন্দোশিয়ার দূতাবাস ও বাংলাদেশ হাইকমিশনকে জানিয়েছে। ঘটনার পর ওই স্থানে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।