মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও তাঁর স্ত্রী রসমো মানসুর তিন দিনের সরকারি সফর শেষে গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বিদায় জানান। খবর বাসসের।
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসেন। গত সোমবার সকালে দুই প্রধানমন্ত্রী যৌথভাবে গাজীপুরে শেখ ফজিলাতুন্নেছা মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের উদ্বোধন করেন। পরে তাঁরা প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে একান্ত আলোচনা শেষে বৈঠকে যোগ দেন। বৈঠকে বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।