মালামাল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাসভবন থেকে চুরি হওয়া মালামাল বিদ্যালয়ের ছাত্রাবাসের একটি কক্ষ থেকে গতকাল মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। এগুলোর মধ্যে কম্পিউটার, প্রিন্টার্স, ৩২ ইঞ্চি এলসিডি টেলিভিশন, নাইকন ক্যামরা, ভিসিডি, রেকর্ডিং সেট ও সাউন্ডবক্স রয়েছে। এ ঘটনায় পুলিশ ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে (১৫) আটক করেছে। ওই ছাত্র চুরি করার কথা স্বীকার করেছে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন টিটো বলেন, বয়স কম হওয়ায় ওই ছাত্রের বিরুদ্ধে কিশোর সংশোধনী আইনে ব্যবস্থা নেয়া হবে।