মালামাল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


নওগাঁর রানীনগরে দোকানের তালা কেটে মালামাল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ভেটি বাসস্ট্যান্ড বাজারের একটি মুদির দোকান থেকে গত শনিবার রাতে এই চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক হাসান জানান, রাতে দোকানের তালা কেটে চোরেরা কম্পিউটারসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মাসউদ চৌধুরী জানান, ঘটনাটি জানার পরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি