মালামাল চুরির প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কোতোয়ালি থানার টেরিবাজারের ব্যবসায়ীরা গতকাল বৃহস্পতিবার সকালে কাভার্ড ভ্যানভর্তি মালামাল চুরির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।ব্যবসায়ীরা জানান, গত ৩১ মার্চ শাড়ি ও লুঙ্গিভর্তি একটি কাভার্ডভ্যান নরসিংদী থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। যাত্রা শুরুর কিছুক্ষণ পর চালক ব্যবসায়ীর প্রতিনিধি মো. মঈনুলকে প্রথমে নেশাজাতীয় দ্রব্য খাওয়ান এবং পরে গাড়ি থেকে ফেলে দেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে।ব্যবসায়ীরা বলেন, ঘটনার পাঁচ দিন পরও মালামাল উদ্ধার না হওয়ায় টেরিবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।