প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় কারখানার শ্রমিককে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামির বাড়ির মালামাল জব্দ করা হয়েছে। আদালতের নির্দেশে গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশ ওই মালামাল জব্দ করে। পুলিশ সূত্রে জানা গেছে, নিশ্চিন্তপুর এলাকায় গত ২০ আগস্ট জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আনিছুর রহমান নামের এক কারখানা
শ্রমিক নিহত হন। ওই শ্রমিক
যে কারখানায় কাজ করতেন,
সেই কারখানার পরিচালক মো. নাজমুল হাসান ভূঁইয়া বাদী হয়ে পরের দিন কালিয়াকৈর থানায় মামলা করেন। পুলিশ মামলার চার আসামিকে গ্রেপ্তার করে। মামলার ৫ নম্বর আসামি মো. সাইজুদ্দিন পলাতক থাকায় পুলিশ গাজীপুর আদালতে তাঁর বাড়ির মালামাল জব্দের জন্য আবেদন করে। ১২ সেপ্টেম্বর আদালত সাইজুদ্দিনের বাড়ির মালামাল জব্দের পরোয়ানা জারি করেন।
গাজীপুর প্রতিনিধি