মালামাল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় বিজিবি সদস্যরা সদর উপজেলার তিনটি স্থানে অভিযান চালিয়ে ৬০০টি ভারতীয় থ্রিপিস, ২৩০ কেজি ইলিশ ও ৯৪২ কেজি কাঁকড়া জব্দ করেছেন। গতকাল শনিবার ভোরে এসব মালামাল জব্দ করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলিপুর, দাঁতভাঙ্গা বিল ও শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। এ সময় একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা