মালামাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বকেয়া বিলের গ্রাহকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। গতকাল বৃহস্পতিবার উপজেলার টিঘর গ্রামে অভিযান পরিচালনা করেন পিডিবির জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুজাহিদুর রহমান। এ সময় আদালত গ্রাহকদের না পেয়ে তিনটি সেচযন্ত্র, সাতটি বৈদ্যুতিক পাখাসহ বেশ কিছু তার জব্দ করেন। পরে আদালতের নির্দেশে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়া এবং বিদ্যুৎ বিল বকেয়া রাখার অভিযোগে ১১ জন গ্রাহকের বিরুদ্ধে মামলা করে পিডিবি। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি