প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়েদের শিক্ষা অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত পাকিস্তানের কিশোরী মালালা ইউসুফজাই এবং নিপীড়িত শিশুদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের কর্মী ভারতের কৈলাস সত্যার্থী যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হওয়ায় তাঁদের অভিনন্দন জানিয়েছেন। গতকাল শনিবার এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মালালা জীবন বাজি রেখে পাকিস্তানের তালেবান প্রভাবিত সোয়াত উপত্যকায় নারী শিক্ষার আলো জ্বালিয়েছে। আর ভারতের মধ্যপ্রদেশে জন্মগ্রহণকারী কৈলাস সত্যার্থী দরিদ্র পরিবারের শিশুদের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে নীরবে সংগ্রাম করে গেছেন। বাসস