প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপায় গত ৩ মে এম ভি শাথিল-১ লঞ্চডুবির ঘটনায় ওই লঞ্চের মালিক, মাস্টার ও ব্যবস্থাপকের বিরুদ্ধে মেরিন কোর্টে মামলা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। নৌযানটিকে আটক করার আদেশ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার সরকারি তথ্যবিবরণীতে এসব জানানো হয়। এতে বলা হয়, সমুদ্র পরিবহন অধিদপ্তর ওই নৌযানের জরিপ ও নিবন্ধন সনদ, মাস্টার ও চালকের সনদ স্থগিত করেছে। পটুয়াখালী অঞ্চলের ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ারকে প্রত্যাহার করে প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।