মালিক-শ্রমিক সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরে গত শুক্রবার দুপুরে দোকান মালিক ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষে ১৭ জন আহত হয়েছে।আহতদের মধ্যে উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আবদুস সামাদ, সম্পাদক মাহাবুবুর রহমান, শ্রমিক দুলাল কুমার, গৌতম সাহা, শাহারুল ইসলাম ও দোকান মালিক পুটুনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে দোকান মালিকেরা শহরে বিক্ষোভ মিছিল করেন। গোবিন্দগঞ্জ থানার ওসি ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।