প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি আবদুল হামিদ তৈরি পোশাক খাতের উন্নয়নে মালিক ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।
তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আতিকুল ইসলামের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।
রাষ্ট্রপতি বলেন, ‘মালিক ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক থাকলে আরএমজি খাতের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।’