মালিক-শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ শহরে ইজিবাইক চলাচল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার শহরে মিছিল ও সমাবেশ করেছেন ইজিবাইক মালিক ও শ্রমিকেরা। পরে তাঁরা পৌর মেয়রের সঙ্গে দেখা করে শহরে ইজিবাইক চলাচলের ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান। ২ আগস্ট থেকে সুনামগঞ্জ পৌর শহরে ইজিবাইক চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।