মালিককে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলীর মোহাম্মদবাগ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই ও অনুমোদন ছাড়া মশার কয়েল তৈরি করার দায়ে গতকাল বুধবার একজনকে কারাদণ্ড এবং একটি কারখানা সিলগালা করে দিয়েছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত। র্যা ব সূত্র জানায়, গতকাল বেলা একটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে র্যা বের ভ্রাম্যমাণ আদালত মোহাম্মদবাগ এলাকায় ঢাকা কুইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় অভিযান চালান। এ সময় র্যা বের ভ্রাম্যমাণ আদালত দেখতে পান, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ঢাকা কুইন ইন্ডাস্ট্রিজ লিমিটেডে লাচ্ছা সেমাই তৈরি করে আসছিলেন কারখানার মালিক নাজমুল হাসান। এ সময় আদালত কারখানার মালিককে তিন লাখ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা দিতে না পারায় তাঁকে তিন মাসের বিনাশ্রম কারদণ্ড দেওয়া হয়। পরে আদালত একই এলাকায় মনির কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় অভিযান চালান। অনুমোদন ছাড়াই মশার কয়েল তৈরি করার দায়ে মনির হোসেনকে দুই লাখ টাকা জরিমানা করেন। আদালত পরে জরিমানার টাকা আদায় করেন। এ সময় আদালত অননুমোদিত কারখানাটি সিলগালা করে দেন। বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অভিযান দুটি চলে।