মালিকদের তথ্য সত্য না হলে খারাপ খবর আছে: তথ্যমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জাতীয় সংসদে অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়ে যে তথ্য দিয়েছেন, সেটি পত্রিকার মালিকদের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে। যদি এটি অসত্য হয় তাহলে ওই সব পত্রিকা কর্তৃপক্ষের জন্য আরও খারাপ খবর আছে।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
এর আগে সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেছিলেন, এযাবৎ ১৯টি পত্রিকায় অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা হয়েছে মর্মে প্রাথমিকভাবে জানা গেছে।