মালিকদের মধ্যে দ্বন্দ্ব, কুষ্টিয়ায় বাস চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও মালিক গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জের ধরে গত শুক্রবার সকাল থেকে কুষ্টিয়ার সঙ্গে সব সড়কপথে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল শনিবার দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলায় বাস চলাচল বন্ধ ছিল।জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নূর হোসেন বলেন, ২৬ বছর ধরে মহিষকুণ্ডি সড়কে তাঁদের সমিতির বাস চলাচল করছে। হঠাৎ করে মালিক গ্রুপের বাস ওই সড়কপথে চলাচল শুরু করায় এনিয়ে কয়েক দিন ধরে বিরোধ দেখা দেয়।জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল ফজল সেলিম বলেন, বিষয়টি মীমাংসার জন্য আজ (শনিবার) বিকেলে দুই পক্ষের বৈঠকের কথা রয়েছে।