মালিকপক্ষের কাছে সরকার নতি স্বীকার করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরির বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন প্রতিক্রিয়া অব্যাহত রেখেছে। গতকাল রোববার এসব দল ও সংগঠন বিবৃতি পাঠিয়ে বলেছে, সরকার মালিকপক্ষের চাপের কাছে নতি স্বীকার করেছে।বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বলা হয়েছে, সরকার মালিকপক্ষের চাপের কাছে নতি স্বীকার করেছে। দলটি মনে করে, শ্রমিকদের ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা হওয়া উচিত। বিবৃতিতে বলা হয়, শ্রমিকদের আস্থা ফিরিয়ে আনতে ন্যূনতম মজুরি পুনর্বিবেচনা ও ঘোষিত মজুরি নভেম্বরের পরিবর্তে নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশের সময় থেকেই বাস্তবায়ন করতে হবে। নয়া গণতান্ত্রিক গণমোর্চা ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি পৃথক বিজ্ঞপ্তিতে ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা করার দাবি করেছে।অভিনন্দন: রাজধানীর মুক্তাঙ্গনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত মানববন্ধনে মজুরি বোর্ড গঠনকে স্বাগত জানানো হয়।