মালিকানা মীমাংসা ছাড়াই গাছ কাটা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পানি উন্নয়ন বোর্ডের জিকে সেচ খালের দুই পাশের গাছ কাটা চলছেই। তবে গাছের মালিক দাবিদার আবদুল মান্নান ও বেসরকারি সংস্থা (এনজিও) সোর্সের সভাপতি শেফালী আক্তারী তাঁদের দাবির সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র গতকাল বৃহস্পতিবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কাছে জমা দিয়েছেন।গত মঙ্গলবার গাছ কাটার তথ্য সংগ্রহ করতে গিয়ে আবদুল মান্নানের লোকজন হামলার শিকার হন প্রথম আলো ও এনটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি। এ ঘটনায় পত্রপত্রিকা ও টেলিভিশন চ্যানেলগুলোতে ধারাবাহিক সংবাদ প্রকাশ হচ্ছে।এদিকে, র‌্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পের কমান্ডার সহকারী পরিচালক এএসপি রেজাউল করিম গত বুধবার রাতে গাছের মালিক দাবিদার দুই পক্ষকে তাঁদের দাবির সপক্ষের কাগজপত্র নিয়ে দেখা করতে বলেন। এর পরিপ্রেক্ষিতে সোর্সের সভাপতি শেফালী আক্তারী গতকাল সকালে র‌্যাব-৬ ক্যাম্পে হাজির হয়ে ইজারাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। তাঁদের কাগজপত্র অনুযায়ী, ২০০৪ সালের ১ আগস্ট থেকে ২০১১ সালের ৩১ জুলাই পর্যন্ত সোর্সই বৈধ ইজারাদার। অন্যদিকে, আবদুল মান্নান লোক মারফত গতকাল কাগজপত্র জমা দেন। তাঁর কাগজপত্র অনুযায়ী, ১৯৯২ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনিই ইজারাগ্রহীতা। কিন্তু ইজারার হালনাগাদ কোনো কাগজ তিনি জমা দিতে পারেননি। এরপর র‌্যাব সদস্যরা গতকাল বেলা ১১টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজ উপস্থাপন করার আগ পর্যন্ত গাছ কাটতে নিষেধ করেন। র‌্যাব সদস্যদের উপস্থিতিতে গাছ কাটা বন্ধ থাকলেও তারা চলে যাওয়ার পর আবার গাছ কাটা শুরু হয় বলে জানান স্থানীয় লোকজন।এদিকে, সাংবাদিক নির্যাতনের ঘটনায় প্রতিবাদ কর্মসূচি পালন অব্যাহত রয়েছে। জীবননগর প্রেসক্লাবের সাংবাদিকরা গতকাল বিকেলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।