মালিতে দুর্ঘটনায় বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বাংলাদেশের একজন সৈনিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ অক্টোবর সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আবুল বাশার (৩০) মারা যান। ২২ অক্টোবর তাঁর লাশ দেশে আনা হয়।