মালিতে বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালিতে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের (মিনুসমা) ব্যানটিপিটি-১-এ কর্মরত সার্জেন্ট মো. মিরাজুল ইসলাম (৪৩) ৩ ডিসেম্বর দেশটির একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।
সার্জেন্ট মিরাজুল ইসলাম ১৯৯২ সালের ৮ জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সাপ্লাই কোরে যোগ দেন। চলতি বছর ১৩ মে ব্যানটিপিটি-১-এর সঙ্গে তিনি মালিতে শান্তি রক্ষা মিশনে যান। এর আগে তিনি ঢাকা সেনানিবাসের বেস সাপ্লাই ডিপোতে (বিএসডি) কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। আইএসপিআর।