মালিতে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে গতকাল শুক্রবার বিদ্রোহীদের হামলায় কয়েকজন হতাহত হলেও বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালির উত্তরাঞ্চলীয় শহর কিদালে শান্তিরক্ষা মিশনের একটি ক্যাম্পে হামলায় চারজন শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং ক্যাম্পের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বাংলাদেশি শান্তিরক্ষীদের সবাই সুস্থ আছেন। মালি সফররত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও শান্তিরক্ষী বাহিনীর ফোর্স কমান্ডার আজ শনিবার ঘটনাস্থল পরিদর্শন করবেন।