মালিতে বাংলাদেশি সেনার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ব্যানটিপিটি-১-এ কর্মরত অবস্থায় সার্জেন্ট মো. মিরাজুল ইসলামÜ(৪৩) নামের বাংলাদেশি এক সেনাসদস্য মারা গেছেন। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।

আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ ডিসেম্বর স্থানীয় সময় দুপুর সোয়া ১২টার দিকে মিরাজুল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ মারা যান।

১৯৯২ সালে মিরাজুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সাপ্লাই কোরে যোগ দেন। চলতি বছরের ১৩ মে তিনি মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যান। জাতিসংঘ মিশনে যাওয়ার আগে মিরাজুল ঢাকা সেনানিবাসে বেস সাপ্লাই ডেপোতে (বিএসডি) কর্মরত ছিলেন।