মালিতে শান্তিরক্ষা মিশনে হামলা, বাংলাদেশিরা সুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মালির কিদাল ক্যাম্পে আজ শুক্রবার সকালে বিদ্রোহীরা প্রায় ঘণ্টাব্যাপী মর্টার হামলা করে। এতে গিনির চারজন শান্তিরক্ষী নিহত হন। তবে বাংলাদেশ থেকে যাওয়া শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা সুস্থ আছেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই হামলায় কিদাল ক্যাম্পের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। মালি সফররত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও শান্তিরক্ষী বাহিনীর ফোর্স কমান্ডার কাল শনিবার ঘটনাস্থল কিদাল ক্যাম্প পরিদর্শন করবেন।