মালিন্দ এয়ারের কার্যক্রম উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর একটি হোটেলে ২৮ জুলাই মালয়েশিয়ার মালিন্দ এয়ারের প্রধান নির্বাহী চন্দ্রান রামা মুথি বাংলাদেশে মালয়েশিয়ার মালিন্দ এয়ারের প্রথম আন্তর্জাতিক যাত্রাপথে (রুটে) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। তিনি ঢাকা-কুয়ালালামপুর প্রতিদিন বিরতিহীন এয়ার সার্ভিসের ফ্লাইটের সময়সূচি ঘোষণা করেন। এই ফ্লাইট ২৮ আগস্ট থেকে যাত্রা শুরু করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান ও পর্যটনমন্ত্রী মো. ফারুক খান। মন্ত্রী শুভেচ্ছা বক্তব্য দেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত, মালয়েশিয়ার হাইকমিশনারের প্রতিনিধি এবং মালিন্দ এয়ারের বাংলাদেশের জিএসএ টিউন এভিয়েশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।