মালিবাগে এক কেজি হেরোইনসহ আটক ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া দরবার শরিফের গেট থেকে গতকাল সোমবার রাতে এক কেজি হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় এক কোটি টাকা।
আটক হওয়া ব্যক্তিরা হলেন শহীদুল্লাহ, সরওয়ার হোসেন ও শাওন আহমেদ। এঁদের তিনজনেরই গ্রামের বাড়ি সুনামগঞ্জে।
প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবির সহকারী কমিশনার ইকবাল হোসেন বলেন, তাঁর নেতৃত্বে ডিবির একটি দল গতকাল রাত সাড়ে আটটার দিকে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করে। উদ্ধার হওয়া হেরোইনগুলো ভারত সীমান্ত দিয়ে ঢাকায় নিয়ে আসা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এঁদের তিনজনের বিরুদ্ধে রমনা থানায় মামলা হয়েছে। আজ তাঁদের আদালতে পাঠিয়ে রিমান্ডের জন্য আবেদন করা হবে।