মালিবাগে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগ রেললাইনে বৃহস্পতিবার রাতে জুয়েল রানা (২৫) নামে এক যুবক ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত নয়টার দিকে ঢাকার কমলাপুর থেকে থেকে দিনাজপুরের উদ্দেশে একটি ট্রেন ছেড়ে যায়। ট্রেনটি মালিবাগ রেলক্রসিংয়ে পৌঁছার পর যুবক জুয়েল রানা নিচে পড়ে যান। এতে ওই যুবকের শরীর থেকে হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে। বুকেও কেটে গেছে।

সরকারি রেলওয়ে থানা (জিআরপি) ঢাকা জুয়েল রানার লাশ উদ্ধার করে। তার বাড়ি নওগাঁয়। তিনি মতিঝিলে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।

ঢাকা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার প্রথম আলো বলেন, ধারণা করা হচ্ছে, রেললাইনে হাঁটতে গিয়ে অথবা রেললাইন পার হতে গিয়ে ওই যুবক ট্রেনে কাটা পড়েছেন। ট্রেনের ছাদ থেকে পড়লে ট্রেনের নিচে পড়ার কথা নয় এবং শরীর থেকে হাত-পা বিচ্ছিন্ন হওয়ার কথা নয়। ছাদ থেকে পড়লে রেললাইনের দূরে পড়ার কথা।