মালিবাগে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কার চুরমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বিকাল সোয়া পাঁচটার দিকে মালিবাগ রেল গেইটে ট্রেনের সাথে প্রাইভেট কার ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায় ছবি :  সাজিদ হোসেন
আজ বিকাল সোয়া পাঁচটার দিকে মালিবাগ রেল গেইটে ট্রেনের সাথে প্রাইভেট কার ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায় ছবি : সাজিদ হোসেন

রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেট কার ভেঙে চুরমার হয়ে গেছে। আজ বিকাল সোয়া ৫টার দিকে ঘটা এ দুর্ঘনায় প্রাইভেট কারে থাকা চার আরোহী মারাত্মকভাবে আহত হয়েছেন।
ঢাকা রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ প্রথম আলোকে বলেন, সিগন্যাল অমান্য করে একটি প্রাইভেট কার রেল লাইনের ওপর উঠে পড়ে। এ সময় ঢাকাগামী একটি ট্রেন সজোরে ওই প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি ভেঙে চুরমার হয়ে যায়। গাড়ির ভেতরে থাকা চার যাত্রী গুরুতর আহত হন। শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।