মালিবাগে ব্যবসায়ীর বাসায় চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগের একটি বাসায় শনিবার রাতে চুরি হয়েছে। চোরের দল ওই বাসা থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও টাকাপয়সা নিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, শনিবার রাতে চোরের দল মালিবাগ প্রথম লেনের একটি পাঁচতলা বাড়ির তৃতীয় তলার দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে। বাসা থেকে তারা এক লাখ ২০ হাজার টাকা, ৪২ ভরি স্বর্ণসহ বিপুল পরিমাণ মালামাল নিয়ে যায়।ওসি জানান, ঘটনার সময় বাসার মালিক জামাল উদ্দিন ও তাঁর স্ত্রী ছিলেন না। জামাল উদ্দিন ছিলেন যশোরে, স্ত্রী ছিলেন উত্তরায় মেয়ের শ্বশুরবাড়িতে। ভোর পাঁচটার দিকে প্রতিবেশীরা দেখেন, জামাল উদ্দিনের বাসার দরজার তালা ভাঙা ও খোলা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।