প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকসেবা আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়ে রিটেইল চেইন ‘স্বপ্ন’ সুপার স্টোরের মালিবাগ আউটলেট এখন আরও বড় পরিসরে যাত্রা শুরু করেছে। এ আউটলেটের (২৬০/৬ মালিবাগ বিজ্ঞান কলেজসংলগ্ন) মাধ্যমে ক্রেতারা এখন তাঁদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ছাড়াও আসবাব ও অন্যান্য পণ্যের চাহিদা আরও সহজে মেটাতে পারবেন। সম্প্রতি এ আউটলেট উদ্বোধন করেন এসিআই লজিস্টিকস লিমিটেডের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির। এ সময় এসিআই লজিস্টিকসের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট সোহেল তানভীর খান, চিফ অব অপারেশনস আবু নাসের, হেড অব সাপ্লাই চেইন সাইফুল আলম, হেড অব রিটেইল সেলস অ্যান্ড বিজনেস এক্সপ্যানশন সামসুদ্দোহা শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।