মালেক উকিলের মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল মালেক উকিলের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ অক্টোবর। এ উপলক্ষে নোয়াখালী জেলা আওয়ামী লীগ মিলাদ মাহফিল ও আলোচনা সভাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে। এ ছাড়া মরহুম আবদুল মালেক উকিল প্রতিষ্ঠিত সদর উপজেলার বাঁধেরহাট এ এম কলেজ এবং নোয়াখালী মোহামেডান স্পোর্টিং ক্লাবে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।