মালেক উকিলের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক স্পিকার ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক উকিলের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ অক্টোবর রোববার। এ উপলক্ষে আজ নোয়াখালীতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলের কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা এবং মরহুমের বাড়িতে কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে। এ ছাড়া ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।মালেক উকিলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল এক বাণীতে বলেছেন, মালেক উকিল পঞ্চাশের দশক থেকেই বাঙালি জাতীয়তাবাদ আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিজ্ঞপ্তি