মালেকা আজিম খান আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী মালেকা আজিম খান গতকাল বুধবার সকাল সোয়া ছয়টায় হলি ফ্যামিলি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ছায়ানটের যাত্রাকাল থেকেই সংগঠনটির সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন তিনি। শ্রোতার আসর, রবীন্দ্রজয়ন্তী, বাইশে শ্রাবণ, পয়লা বৈশাখসহ সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আন্দোলনে তিনি অংশ নিয়েছেন।
গত ২৫ ফেব্রুয়ারি মালেকা আজিমের ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। ১৭ মে তাঁকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। দুপুরে রমনা থানা মসজিদে তাঁর জানাজা হয়। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাছে রাঙামাটি কবরস্থানে তাঁকে তাঁর স্বামী হায়দার আলী খানের কবরের পাশে সমাহিত করা হয়। কাল শুক্রবার বাদ জুমা মরহুমার একমাত্র ছেলে আনোয়ার আসিফ খানের মগবাজারের বাড়িতে তাঁর কুলখানি হবে।—বিজ্ঞপ্তি