প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের দ্রুত বিচার আইনে শাস্তি নিশ্চিতের দাবিতে আজ শুক্রবার সকাল সাড়ে সাতটায় ঢাকা থেকে যশোরের মালোপাড়ার উদ্দেশে রোডমার্চ শুরু করবে গণজাগরণ মঞ্চ। গতকাল বৃহস্পতিবার শাহবাগের প্রজন্ম চত্বরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, রোডমার্চে অংশ নিতে সকাল সাতটায় শাহবাগের প্রজন্ম চত্বরে জমায়েত শুরু হবে। প্রথম দিন (আজ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, মধুখালীতে মধুবন মার্কেটের সামনে ও মাগুরা খানপাড়া বটতলায় পথসভা করা হবে। সমাবেশ হবে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে।