মাল্টার স্বাধীনতা দিবস উদ্যাপিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণপ্রজাতন্ত্রী মাল্টার ৪৯তম স্বাধীনতা দিবস সম্প্রতি রাজধানীর একটি হোটেলে উদ্যাপিত হয়েছে। দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশে মাল্টার কনসাল এম শোয়েব চৌধুরী মাল্টার প্রেসিডেন্ট জর্জ আবেলা ও প্রধানমন্ত্রী জোসেফ মোশকাতের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পড়ে শোনান।
এ সময় তিনি বিশ্বজুড়ে শান্তি, মানবাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া সুসংহত করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূত, নেতা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।