মাল্টার ৪৮তম স্বাধীনতা দিবস উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানী ঢাকায় উদ্যাপিত হয়েছে রিপাবলিক অব মাল্টার ৪৮তম স্বাধীনতা দিবস। গত শুক্রবার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠানটি শুরু হয়। বিশেষ কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানটি।অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশে মাল্টার অনারারি কনসাল এম শোয়েব চৌধুরী মাল্টার প্রেসিডেন্ট জর্জ আবেলা ও প্রধানমন্ত্রী লরেন্স গজির পক্ষ থেকে শুভেচ্ছাবার্তা পড়ে শোনান। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং তাঁদের প্রতিনিধি ছাড়াও রাজনৈতিক নেতা, সরকারের পদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।