মালয়েশিয়া এগিয়ে না এলে আরও পথ খোলা আছে: যোগাযোগমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বব্যাংকের ছাড়পত্র পেতে বিলম্ব হলে বিকল্প পথে এই সরকারের আমলেই পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু করা হবে।গতকাল শুক্রবার নোয়াখালীর কবিরহাট থানার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বিশ্বব্যাংকের প্রক্রিয়া যদি দীর্ঘতর হয়, তবে বিকল্প পথ খোঁজা ছাড়া সরকারের অন্য কোনো উপায় নেই। কোনো কারণে মালয়েশিয়া এগিয়ে না এলে আরও অনেক পথ খোলা আছে। তিনি বলেন, বিকল্প পথ খোঁজা অর্থ এই নয় যে বিশ্বব্যাংকে চ্যালেঞ্জ জানানো।