মালয়েশিয়া গেছেন আরও ৭০ কর্মী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি ব্যবস্থাপনায় আরও ৭০ জন কর্মী গতকাল শনিবার মালয়েশিয়া গেছেন। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) সূত্রে জানা গেছে, বেলা পৌনে একটায় মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি বিমানে তাঁরা ঢাকা ছাড়েন এবং বিকেলেই কুয়ালালামপুর পৌঁছান।২৫ এপ্রিল প্রথম ৭০ জন কর্মী মালয়েশিয়া যান। বিএমইটি সূত্রে জানা গেছে, কাল সোমবার আরও ৫৮ জন সে দেশের উদ্দেশে রওনা হবেন। অসাধু জনশক্তি রপ্তানিকারকদের অনিয়মসহ বিভিন্ন কারণে ২০০৯ সালের মার্চে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে মালয়েশিয়া। দীর্ঘ কূটনৈতিক তৎপরতার পর গত বছরের ২৬ নভেম্বর দুই দেশের মধ্যে সরকারিভাবে কর্মী পাঠানোর বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। স্বল্পব্যয়ে বিদেশে যাওয়া এবং কর্মীদের প্রতারণা ও হয়রানি থেকে রক্ষা করাই ছিল এর লক্ষ্য।