মালয়েশিয়া দেড় লাখ কৃষি শ্রমিক নেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়া বাংলাদেশ থেকে দেড় লাখ কৃষি শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ড. আহমেদ জাহিদ হামিদি গতকাল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান। খবর বাসসের।
আলোচনাকালে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানান, মালয়েশিয়ায় বাংলাদেশের যেসব শ্রমিক এখনো বৈধতা পাননি তাঁদের বৈধতা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী মালয়েশিয়া সরকারের প্রতি বাংলাদেশ থেকে সরকারি পর্যায়ে আরও বেশি সংখ্যক শ্রমিক নেওয়ার আহ্বান জানান। বৈঠকে বেসরকারি পর্যায়ে বাংলাদেশি শ্রমিক নেওয়ার ব্যাপারেও ফলপ্রসূ আলোচনা হয়। প্রধানমন্ত্রী বাংলাদেশের দক্ষ শ্রমিকদের প্রশিক্ষণ প্রদানে মালয়েশিয়া সরকারের সহায়তা চান।
প্রধানমন্ত্রী মালয়েশিয়ান এয়ার লাইনসের নিখোঁজ বিমানের যাত্রীদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী নৌবাহিনীর জাহাজ ও টহল বিমান পাঠিয়ে মালয়েশিয়ার নিখোঁজ বিমান অনুসন্ধানে সহায়তা করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।