মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ৩২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টার সময় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে মিয়ানমারের ২০ নাগরিকসহ ৩২ জনকে আটক করেছে নৌবাহিনী। সূত্র জানায়, গতকাল শনিবার সকালে বন্দরের বহির্নোঙরের কুতুবদিয়া চ্যানেলের পাশে ইঞ্জিনচালিত নৌকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ২০ জন মিয়ানমারের নাগরিক এবং বাকি ১২ জন বাংলাদেশের বলে পুলিশ জানিয়েছে। আটক ব্যক্তিদের পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।