মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ২৩
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে গতকাল সোমবার কক্সবাজারের টেকনাফ থেকে দুই দালালসহ ২৩ ব্যক্তিকে আটক করেছে বিজিবি, পুলিশ ও কোস্টগার্ড।
সূত্র জানায়, গতকাল বেলা তিনটার দিকে বিজিবির একটি বিশেষ টহল দল টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল সমুদ্রসৈকতের ঝাউবাগান এলাকায় অভিযান চালিয়ে ১০ ব্যক্তিকে আটক করে। অন্যদিকে বিকেল চারটার দিকে টেকনাফ পুরাতন বাসস্টেশন এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে নয় ব্যক্তিকে আটক করে পুলিশ। এ ছাড়া বিকেল সাড়ে চারটার দিকে টেকনাফের পুরাতন বাসস্টেশন এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে দুই দালালসহ চারজনকে আটক করে কোস্টগার্ড।
সূত্র জানায়, আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করা হয়েছে। দুই দালালের বিরুদ্ধে মামলা করা হয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ ফরহাদ বলেন, সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার জন্য আটক ব্যক্তিরা টেকনাফে এসেছেন বলে স্বীকার করেছেন।
আটক ১২: নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার জানান, কক্সবাজার শহরের কলাতলী থেকে পুলিশ গতকাল মালয়েশিয়াগামী ১২ ব্যক্তিকে আটক করেছে।