মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে আটক ১৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে গত বুধবার রাতে কক্সবাজারের টেকনাফ থেকে ১৬ ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে বিজিবির সদস্যরা টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকায় অভিয়ান চালিয়ে ১৬ ব্যক্তিকে আটক করেন। এদিকে একই রাতে পুলিশ টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় অভিযান চালিয়ে মানবপাচার মামলার পলাতক আসামি ছৈয়দ আলম মাঝিকে গ্রেপ্তার করে।
আটক ব্যক্তিরা বলেন, মালয়েশিয়া পাঠানোর কথা বলে তাঁদের নরসিংদী থেকে টেকনাফের হাবিরছড়া এলাকায় আনা হয়।
৪২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।