মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে উদ্ধার ৬০, আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে চট্টগ্রাম নগরের চাঁদগাঁও থানার বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় দুটি বাস থেকে ৬০ জন মানুষকে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোররাত চারটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় চারজন পাচারকারীকে আটক করা হয়।

চার পাচারকারী হলেন সোহেল রানা, মীর কাশেম, রিদওয়ান ও আনোয়ার।

চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ ‘প্রথম আলো’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে টেকনাফ যাওয়ার পথে এ বাস দুটি আটক করা হয়। বাস দুটি ঢাকা থেকে ছেড়ে আসে। এতে ঢাকা, নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলার লোক ছিল। তাঁদের টেকনাফ থেকে সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা ছিল।