মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক সই করছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় সেকেন্ড হোমের নামে যেসব বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বিনিয়োগ করেছেন তাঁদের বিষয়ে যৌথ অনুসন্ধানের জন্য মালয়েশিয়ার সহায়তা নিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী জুনের মধ্যে এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হচ্ছে বলে জানিয়েছেন দুদকের কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন।
গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে মতবিনিময় সভায় মো. সাহাবুদ্দিন এ কথা জানান। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ সামনে রেখে বিভিন্ন সম্প্রচার মাধ্যমের মালিক ও প্রধান নির্বাহীদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করে দুদক।
মতবিনিময়ে দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান, কমিশনার ড. নাসির উদ্দিনসহ প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ কর্মকর্তারা, বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল, আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ রাশেদ রহমান, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন অর রশিদ, এটিএন বাংলার অনুষ্ঠান-প্রধান নওয়াজেশ আলী খানসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।