মালয়েশিয়ায় অপহৃত বাংলাদেশির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় গত বৃহস্পতিবার অপহৃত হওয়া দুই বাংলাদেশির মধ্যে একজনের লাশ গতকাল রোববার উদ্ধার করেছে সে দেশের পুলিশ। মালয়েশিয়ার পেনাংয়ের নর্থ ইস্ট জেলা পুলিশের প্রধান মিওর ফরিদালাথ্রাশ ওয়াহিদের বরাত দিয়ে গতকাল খবরটি প্রকাশ করে দ্য মালয় মেইল অনলাইন। নিহতের বয়স ৩৯ বলে খবরে উল্লেখ করা হলেও তাঁর নাম প্রকাশ করা হয়নি।

পেনাংয়ের বুকিট গামবির এলাকা থেকে গতকাল বেলা দেড়টার সময় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, গত শনিবার বেলা দুইটায় মজিবর রহমান (৩৩) নামে এক বাংলাদেশি নাগরিক পুলিশকে জানান যে এক বন্ধুসহ তাঁকে অপহরণ করে পাহাড়ের ওপরে নিয়ে যাওয়া হয়েছে। মিয়ানমারের একদল সন্ত্রাসী দুই বাংলাদেশিকে গত বৃহস্পতিবার অপহরণ করে। অপহরণকারীরা তাঁর বন্ধুর কাছ থেকে দুই লাখ মালয়েশীয় রিংগিট দাবি করে বলে মজিবর পুলিশকে জানান।