মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের বৈধকরণের সময় বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় অবৈধভাবে কর্মরত শ্রমিকদের বৈধকরণের সময় আরও ১০ দিন বাড়ানো হয়েছে। গতকাল রোববার এই নিবন্ধন শেষ হওয়ার কথা থাকলেও ৩১ আগস্ট পর্যন্ত নিবন্ধন করা যাবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মন্টু কুমার বিশ্বাস গতকাল রোববার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে জানান, এখনো অনেক শ্রমিক নাম নিবন্ধন করতে পারেননি। তাই এ সময় আরও ১০ দিন বাড়ানো হয়েছে। অবৈধ যাঁরা আছেন, তাঁদের ৩১ আগস্টে মধ্যে নিবন্ধন করতে হবে। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাহমুদ আদম বলেছেন, তবে ৩১ আগস্টের পর আর সময় বাড়বে না। স্টার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।১ আগস্ট থেকে মালয়েশিয়ায় শ্রমিকদের বৈধ করার কাজ শুরু হয়। ফলে মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসরত প্রায় তিন লাখ বাংলাদেশি বৈধ হওয়ার সুযোগ পাবেন।