মালয়েশিয়ায় দুই বাংলাদেশিকে ২০ বছর করে জেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ায় ২৪ জন অবৈধ অভিবাসীকে আশ্রয় দেওয়ার অভিযোগে দেশটির একটি আদালত দুজন বাংলাদেশিকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া মালয়েশিয়ার চার নাগরিককে প্রায় পাঁচ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা করা হয়েছে।
গত বুধবার মালয়েশিয়ার একটি আদালত এ রায় দেন। অভিবাসন আইন এবং ফৌজদারি দণ্ডবিধির আওতায় বাংলাদেশি দুজনের বিরুদ্ধে ২৪ জন অবৈধ অভিবাসীকে আশ্রয় দেওয়া এবং তাঁদের আশ্রয়ের জায়গাটি পাহারা দেওয়ার দায়ে এ সাজা দেওয়া হয়।